কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১০ জুন, ২০২৪ এ ০৪:৩৫ PM
কন্টেন্ট: পাতা
সেবার তালিকা
| ক্র: নং | সেবার নাম |
| ০১। | প্রকল্প/কর্মসূচির আওতাভুক্ত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান; |
| ০২। | প্রাথমিক/জাতীয়/কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধন আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান; |
| ০৩। | প্রাথমিক/কেন্দ্রীয়/জাতীয় সমবায় সমিতির উপ-আইন সংশোধন আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান; |
| ০৪। | প্রাথমিক/কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক বাজেট অনুমোদন গ্রহনে সহায়তা প্রদান; |
| ০৫। | সমবায় সমিতির বিনিয়োগ প্রস্তাব/প্রকল্প প্রস্তাব/ক্রয় প্রস্তাব অনুমোদন গ্রহনে সহযোগিতা প্রদান এবং উহা বাস্তবায়নে সমিতি কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা করা; |
| ০৬। | শেয়ার মূলধন ৫০ হাজার টাকার নিম্নে প্রাথমিক সমবায় সমিতির নির্বাচন কমিটি নিয়োগ এবং শেয়ার মূলধন ৫০ হাজার টাকার উর্দ্ধে প্রাথমিক/কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন কমিটি নিয়োগের আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান; |
| ০৭। | শেয়ার মূলধন ৫০ হাজার টাকার নিম্নে প্রাথমিক সমবায় সমিতির অন্তবর্তী ব্যাবস্থাপনা কমিটি গঠন এবং শেয়ার মূলধন ৫০ হাজার টাকার উর্দ্ধে প্রাথমিক/কেন্দ্রীয় সমবায় সমিতির অন্তবর্তী ব্যাবস্থাপনা কমিটি গঠন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান; |
| ০৮। | অভিযোগ প্রতিকারে সহযোগিতা প্রদান; |
| ০৯। | অবসায়ন প্রদান প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান; |
| ১০। | সমবায় সমিতির লভ্যাংশ বিতরণের অনুমতি প্রদান প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান; |
| ১১। | সমবায় সমিতির নিরীক্ষা ফি মওকুফকরণের আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান; |
| ১২। | উপজেলা পরিষদ হতে দায়িত্বপ্রাপ্ত কোন সরকারি কাজের দায়িত্ব প্রাপ্তি সাপেক্ষে সম্পাদন করা; |
| ১৩। | শেয়ার মূলধন ৫০ হাজার টাকার নিম্নে প্রাথমিক সমবায় সমিতির বার্ষিক অডিট বরাদ্দ প্রদান এবং শেয়ার মূলধন ৫০ হাজার টাকার উর্দ্ধে প্রাথমিক বার্ষিক অডিট বরাদ্দ প্রদান প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান; |
| ১৪। | অডিট ফি আদায় ও সরকারী কোষাগারে জমা প্রদান |
| ১৫। | সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ) আদায় ও নির্দিষ্ট হিসাবে জমা প্রদান; |
| ১৬। | ভ্রাম্যমান প্রশিক্ষণ আয়োজন করা |
| ১৭। | আজিএ প্রশিক্ষণে সহযোগিতা প্রদান |
| ১৮। | বাংলাদেশ সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তনে প্রশিক্ষনার্থী প্রেরণ |
উপজেলা সমবায় অফিসার
শ্রীপুর, মাগুরা।